• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা আ’লীগ নেতা শফিকুল ইসলামের স্ত্রীর মৃত্যু ॥ আনোয়ার হোসেন (ছোটন) এর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১, ১৭:৩০ অপরাহ্ণ
জেলা আ’লীগ নেতা শফিকুল ইসলামের স্ত্রীর মৃত্যু ॥ আনোয়ার হোসেন (ছোটন) এর শোক প্রকাশ

ইসমাইল হোসেন ইফতিয়াজ ভোলা সংবাদদাতা :-

ভোলা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সহধর্মিনী মাহমুদা বেগম মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৮টার দিকে ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, জাতীয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়, ভোলা জেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ এর সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (ছোটন) সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ।

আনোয়ার হোসেন ছোটন এক শোক বার্তায় বলেন, আমি মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাত নসীব করুক।