বেতাগী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতেও খুলছে দোকান-পাট। এতে ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সীমিত সময়ের জন্য এ সূযোগ দিয়েছে সরকার। করোনা ভাইরাসের কারনে গেল বছরের ঈদের আগে আগে ব্যাবসার মৌসুমে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ ছিল। করোনার প্রকোপ বাড়তে থাকায় লকডাউনে ব্যবসা-বাণিজ্য কিছুই করতে পারেননি তারা। গত বছরের ব্যবসার ক্ষত মেটাতে ধারদেনা করে এবারে আবার ব্যবসা গুছিয়ে আনার চেষ্টায় ছিলেন এখানকার অনেকেই।
ঈদের আগে প্রত্যেক দোকানি বাহারি সব কাপড়, কেউ পোশাক তুলেছেন, এর মধ্যেই আবার করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের পর পুনরায় আগামী ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন দ্বিতীয় ধাপ বাড়িয়ে দেওয়ার ফলে পথে বসার ছাড়া আর পথ উপক্রম হয় তাদের।
শহরের একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ব্যবসার মৌসুমেও করোনার ধাক্কা কাটিয়ে উঠা অসম্ভব হয়ে উঠছিলো বেতাগী পৌর শহরের ব্যবসায়ীদের। এমনিতে কেনাবেচায় মন্দা ভাব দেড় বছর ধরেই। এ কারণে বেচাকেনায় খরা চলছিল। আর নানা সময়ে লকডাউনে তাদের অনেকের পথে বসার মত অবস্থা চলে আসছিল। পাশাপাশি আছে ব্যাংক লোনের চাপ।
ব্যবসায় লাভ-ক্ষতি আছে, এটা জেনে ব্যবসায় নামেন ব্যবসায়ীরা কিন্ত দেশে করোনার প্রকোপ শুরুর প্রথমধাপে টানা ৬৬ দিনের লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। এত দীর্ঘ সময় দোকানপাট বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এরইমধ্যে দোকানপাট খোলার সরকারি সিদ্ধান্তে তারা ভীষন খূশি
এবং সরকারের ইতিবাচক এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।