• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ১৫:৩৭ অপরাহ্ণ
কাউখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অীফসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, প্রেস কাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি রবিউল হাসান রবিন প্রমূখ॥