• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে আইভি স্যালাইন ও সুপেয় পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১, ০৩:৫১ পূর্বাহ্ণ
দুমকিতে আইভি স্যালাইন ও সুপেয় পানি বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে ডায়রিয়ায় আক্রান্তদের রোগীদের চিকিৎসা সহায়তায় আইভি স্যালাইন ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন সেনা সদস্যরা।
রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের ৪২ আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল ক্যাপ্টেন খন্দকার সাকিব’র নেতৃত্বে উপজেলার রাজাখালীতে শতাধিক মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্তদের জন্যে আইভি স্যালাইন প্রদান করেন তারা। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদ, প্রেসক্লাব সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম উপস্থিত ছিলেন।
একইদিনে ডায়রিয়ায় আক্রান্তদের জন্যে উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন পক্ষ থেকে রোগীদের চিকিৎসা সেবায় সহায়তার লক্ষ্যে ১০০০ মিঃলিঃ এর ৪০০ পিচ আইভি স্যালাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম সাহিন এর হাতে হস্তান্তর করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।