• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ নেতার স্মরণ সভায় সাংসদ পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২১, ১৪:০৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ নেতার স্মরণ সভায় সাংসদ পংকজ নাথ

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সদস্য, প্রবীন রাজনৈতিক সংগঠক মরহুম হারুন-অর-রশীদ জমাদ্দার এর স্মরণে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত স্মরণ
সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগর দূর্দিনের পরিক্ষিত নেতা ছিলেন হারুন জমদ্দার। তার এই মৃত্যুতে সাংসদ পংকজ নাথ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া -মোনাজাত করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম ভুলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতি, পৌর কাউন্সিলর মনির জমদ্দার, সোহেল মোল্লা, সাইফুল ইসলাম বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।