কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\
কুয়াকাটায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাথে একাধিক নারীর ভাইরাল হওয়া ছবিগুলো এডিট করা এমন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন মোঃ তাইফুল রহমান হাসান । আজ মঙ্গলবার সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তার বিরুদ্ধে যেহেতু কোন নারী কোন অভিযোগ করেননি। তাই বিষয়টি নিয়ে ছাত্রলীগের সুনাম ক্ষুণœ করতে একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে তার দাবী।
প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে লিখিত বক্তব্যে হাসান বলেন, পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার আমাকে গালমন্দ করার অডিও ভাইরাল হওয়াকে ধামাচাপা দিতে এই অপপ্রচার চালানো হয়েছে। আমার ছবির সাথে বিভিন্ন নারীর ছবি ফটোসপে জুড়ে দেওয়া হয়েছে বলেও দাবি হাসানের। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান ও মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হাসান আরও বলেন; আমার ব্যক্তিগত সুনাম এবং বাংলাদেশ ছাত্রলীগের সুনাম নষ্ট করার অপচেষ্টার অংশ হিসেবে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে। যা আইসিটি আইনের পরিপন্থি বলে আমি মনে করি। আমার ছবির সাথে যেসব মেয়েদের ছবি এডিট করে সংযুক্ত করে দেয়া হয়েছে ওইসব মেয়েদেরও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমার সাথে ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে এমন অপপ্রচার চালানোর কারণে কয়েকটি পরিবার সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
উল্লেখ্য, গত তিন আগে ছাত্রলীগ হাসানের এক নারীর সাথে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় ছাত্রলীগ দলের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড়।