দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জের পৃথক দুইটি ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে প্রথমে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সুমন মীরের ১০ মাস বয়সী কন্যা মরিয়ম হামাগুড়ি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পরে যায়। অনেক খোজাখুজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে দুপুর দুইটার দিকে দুধল ইউনিয়ের গোমা কৃষ্ণকাঠি গ্রামের জামাল হাওলাদারের দুই বছর বয়সী ছেলে মাহিদ হাটতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পরে যায়।
পানিতে পরে যাওয়া দুটি শিশুকেই উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম ও ডাঃ জেরিন তাদের মৃত ঘোষনা করেন।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আলাউদ্দিন মিলন বলেন, এখনো এই ধরণের কোনো খবর পাওয়া যায়নি। খোঁজ নেয়া হচ্ছে।
এদিকে এই দুটি শিশুর মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম সৃষ্টি হয়েছে।