আমতলী (বরগুনা) প্রতিনিধি।
পাওনা টাকা চাইতে গেলে মা হাসিনা বেগম ও ছেলে জুয়েল কে নিজাম হাওলাদারের চার ছেলে অলিদ, মিঠু, তাওহিদ ও জুয়েল মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মা হাসিনা বেগম ও ছেলে জুয়েল কে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজলা স্বাস্থ কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হলদিয়া বাজারে।
জানাগেছে, উপজেলার তক্তাবুনিয়া গ্রামের নিজাম হাওলাদারর ছেলে অলিদ একই এলাকার জুয়েলের কাছে ৪৫০ টাকা ধার নেয়। ওই টাকা বৃহস্পতিবার বিকেলে জুয়েল চাইতে যায়। এতে ক্ষিপ্ত হয় অলিদ। ওইদিন সন্ধ্যায় জুয়ল ও তার মা হাসিনা হলদিয়া বাজারে গেলে অলিদ ও তার অপর তিন ভাই মিঠু, তওহিদ ও জুয়েল মা হাসিনা ও ছেলে জুয়েল কে মারধর করে। এত মা ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজলা স্বাস্থ কমপ্লক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আহত জুয়েল বলেন, পাওনা টাকা চাইতে গেলে নিজাম হাওলাদারের চার ছেলে অলিদ, মিঠু, জুয়ল ও তওহিদ আমাকে ও আমার মাকে মারধর করেছে । আমি এ ঘটনার বিচার চাই।
অলিদ মারধরের কথা অস্বীকার করে বলেন, একটু ভুল বাঝাবুঝি হয়ছিল।
আমতলী উপজলা স্বাস্থ কমপ্লক্সের চিকিৎসক সাইদি সোহাগ বলন, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মাঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয় কোন অভিযাগ পাইনি। অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।