• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান,৩ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ণ
নলছিটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান,৩ জনের জরিমানা

নলছিটি প্রতিনিধি

নলছিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক পরিধান না করায় ৩ জনের জরিমানা করা হয়। ৩০ এপ্রিল শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় তরমুজ ব্যবসায়ীদের কেজিতে বিক্রি না করার জন্য সচেতন করেন,মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে জরিমানা এবং চর বহরমপুরে অবৈধ ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন মহামরি করোনা হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।