মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
দেশে করােনাভাইরাস কালীন সময় পবিত্র রমজান ও ঈদ-উল- ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার অংশ হিসেবে মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নে হত দরিদ্র ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় দেউলি সুবিদখালী ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয় মাঠে সুবিধাভােগীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।
এ সময় ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল, অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদার ও ওয়ার্ড সমূহের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি কর্তৃপক্ষ জানান, এই ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে ৫ শত ৫৫ জন ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১ হাজার ৩ শত ৮২ জন সুবিধাভােগীর মধ্যে প্রত্যেককে নগদ ৪শ’ ৫০ টাকা করে মোট ৮ লাখ ৭১ হাজার ৬ শত ৫০ টাকা বিতরণ করা হবে।