বেতাগী প্রতিনিধিঃ
দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে সমাজের প্রতিবন্ধী, বিধবা ও মহামারী করোনায় অসহায়দের পাশে দাঁড়িয়েছে আলজিমারস ডিমেনসিয়া কেয়ার – নামে একটি প্রবাসী সেবামূলক সংগঠন।
শনিবার সকাল সারে এগারটায় সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সম্মেলন কক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল আমীন, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সহ-সভাপতি মো: মহসীন খান, সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুর মন্নান, সাংবাদিক প্রভাষক আবুল বাসার খান ও ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ। সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় শতাধিক প্রতিবন্ধী ও মহামারী করোনায় অসহায়দের হাতে হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার ও ঈদ সামগ্রী হাতে পাওয়া উপজেলার হোসনাবাদ গ্রামের অসহায় আনোয়ারা বেগম, কেওড়াবুনিয়ার বিধবা নূরী বেগম বিধবা ও সদর ইউনিয়নের রানীপুর গ্রামের মো: বেল্লাল হোসেন তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘ আমরা ইফতার ও ঈদ সামগ্রী হাতে পাওয়ায় উপকৃত ও ভীষন খুশী হয়েছি।’