মেহেন্দিগঞ্জ উপজেলায় বলগেট ব্যবসায়ীসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে উপজেলার জাঙ্গালিয়ার চরপশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার আকাব্বর হাওলাদারের ছেলে বলগেট ব্যবসায়ী রহমান, ঈমান হাওলাদার, রহমানের ভাগিনা রুবেল মাতাব্বর, চাচাতো ভাই জিহাদ হাওলাদার, রাসেল হাওলাদার।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতদের মধ্যে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রুবেল এবং জিহাদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গুরুতর রুবেলের মাথায় ও বাম হাতে ধারালো অস্ত্রের কোপে রক্তক্ষরণ হলে শরিলে তার ব্লাড দেওয়া হয় ।
তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক।
আহত রহমানের ভাই সোহেল হাওলাদার জানান, রহমান দীর্ঘদিন ধরে বলগেট এর ব্যবসা করে আসছে। সম্প্রতি প্রতিপক্ষ কালাম মাঝি, ইব্রাহিম মাঝিসহ তাদের সহযোগীরা রহমানের ব্যবসা কাজে বিঘ্ন ঘটায়।
প্রায় সময় কালাম মাঝি তার একান্ত সহযোগি আসাদ চৌকিদার কে দিয়ে বিভিন্নভাবে উৎকোচ দাবি করে আসছে।
আসাদ কখনো কখনো নিজেকে প্রশাসনের সোর্স দাবি করে বিভিন্ন অনিয়ম কর্মকাণ্ড চালায়।
ঘটনার দিন রহমানের বলগেট লেংগুটিয়া বাজারের পূর্ব পাশে গোলের হাটে নদীর তীরে অবস্থান করে।
এ সময় কালাম, আসাদ, ইব্রাহিম, রায়হান রাহাত, মাঝিসহ একদল সহযোগী ব্যবসায়ী রহমানের ছোট ভাই ইমান আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করলে তারা বলগেট জাহাজের মধ্যে ঢুকে স্টাফ দের উপর হামলা চালিয়ে ১লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
বিষয়টি জানতে পেরে রহমান, রুবেল ঈমান, জিহাদ, রাসেল, প্রতিবাদ করলে
কালা মাঝির সাথে তার দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে রাত ১১ টার দিকে কালাম মাঝি ইব্রাহিম মাঝি, আসাদ চৌকিদার, রাহাত মাঝি, রায়হান মাঝিসহ প্রায় অর্ধশতাধিক সহযোগী রহমান সহ অন্যান্যদের উপর কুপিয়ে পিটিয়ে জখম করে।
সোহেল আরো জানান, জাঙ্গালিয়া ইউনিয়নের এক আ’লীগ নেতার দাপটে কালাম মাঝি ও তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। এলাকায় এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা-মামলার শিকার হতে হয়। এরা আইনের কোনো নিয়ম-কানুন তোয়াক্কা করে না।
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনরা জানান।