• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিভাগে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ায়র সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ণ
বরিশাল বিভাগে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ায়র সম্ভাবনা

দেশে শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (০১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকোনা, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোনো কোনো স্থানে প্রশমিত হতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের প্রথম কোনো শক্তিশালী কালবৈশাখী ঝড় রোববার (০২ মে) আঘাত হানতে পারে। এ ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি।