মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা শ্রমিকলীগ।
শনিবার (১ মে) বিকালে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ নিজাম হাওলাদার এর উদ্যোগে শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাস, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মৃধা প্রমুখ।