• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের গারুড়িয়ায় মরহুম কলেজ শিক্ষকের জমি ফারুক খানের জবরদখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২১, ১৪:০৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জের গারুড়িয়ায় মরহুম কলেজ শিক্ষকের জমি ফারুক খানের জবরদখলের চেষ্টা

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের গারুড়িয়ায় সরকারি বাকেরগঞ্জ কলেজের সাবেক প্রফেসর মরহুম মনসুর কবির খানের জমি ফারুক খান কতৃক জবরদখল করে তার পরিবারকে বিতারিত করার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মরহুম প্রফেসরের পুত্র আল ইমরান খান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৬৭ নং ভান্ডারীকাঠী মৌজায় এসএ খতিয়ান নং-২৪০ হাল ২৬২ নং দাগে মোট ৮০ শতাংশ জমি ইমরান হোসেন খান পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে গাছপালা লাগিয়ে বসত বাড়ি করে ৫০ বছর যাবত ভোগদখল করছেন। গারুড়িয়ার ফারুক খান ও তার ভাইয়েরা উক্ত জমি জবরদখল করার অপচেষ্টা চালিয়ে আসছে। তাহার জের ধরে ২ মে রবিবার সকাল ৮ টার সময় ফারুক খান, রফিকুল ইসলাম খান ও জালাল উদ্দিন খানরা তাদের ওই জমিতে বাউন্ডারী ওয়াল করার জন্য ইট, বালু ও সিমেন্ট আনয়ন করে। আল ইমরান খান এতে তাদেরকে বাধা দিলে ফারুক খানরা পুনঃরায় বাউন্ডারী ওয়াল নিমাণ করিবে, অন্যথায় বাধা দিলে তাকে খুনজখম করিবে বলে হুমকি দেয়। এতে
তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান। অসহায় মরহুম প্রফেসর পুত্র আল ইমরান খান এ বিষয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।