• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে উৎসাহিত করতে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আসর ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২১, ১৬:২৯ অপরাহ্ণ
নতুন প্রজন্মকে উৎসাহিত করতে গ্রামবাংলার বিলুপ্তপ্রায়  খেলার আসর ও পুরস্কার বিতরণ

বেতাগী প্রতিনিধিঃ
মুজিব শতজন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বেতাগীতে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় গোলারছুট,মোড়ক লড়াই, কানামাছি, হাড়ি ভাঙা, বধূর কপালে টিপ পরানো, দড়ির লাফ ও তৈলাক্ত কলা গাছ বেয়ে কলসি নামানোর মজার খেলার আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

পরিবর্তন ক্রীড়া সংঘের আয়োজনে মঙ্লবার (০৯ মার্চ) বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে খেলা আয়োজন কমিটির সভাপতি ও যুব সংগঠক অলি আহমেদের সভাপতিত্বে এ আসরে প্রধান অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু।
গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আসর আয়োজনের মুল উদ্যোক্তা যুব সংগঠক অলি আহমেদ বলেন, স্থানীয় খেলাধুলা সংস্কৃতিকে লালন করে স্থানের ঐতিহ্য সৃষ্টি হয়। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্যবাহী খেলাধুলা এখন রুপকথার পাতায় স্থান পেয়েছে। তাই আমাদের মতন এমন আয়োজনে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে, এবং সর্বত্ত এ কর্মসুচি অব্যাহত থাকলে। সংস্কৃতি রক্ষায় একধাপ এগিয়ে যাব আশারাখি। খেলায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী শাখা, এনসিটিএফ বেতাগী শাখা, যুব রেডক্রিসেন্ট বেতাগী ইউনিট, বেতাগী সাইন্সক্লাব, পরিবর্তন ক্রীড়া সংঘ ও তরুণ কল্যাণ যুব পরিষদসহ স্থানীয় পাঁচ শতাধিক ছাত্র-যুবক, নারী পুরুষ অংশ গ্রহণ ও উপভোগ করেন।
এসম উপস্থিত ছিলেন, কাউন্সিলর রোফেজা আক্তার রুজি, লুৎফারনেছা রীনা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটন, ধ্রুবতারা বরগুনা জেলা শাখার সহ সভাপতি মিঠুন দে,বেতাগী সাইন্স ক্লাবের সভাপতি রাফি খান , এনসিটিএফ বেতাগী শাখা সভাপতি তানজিলা জামান শিফা,সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না প্রমূখ। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংগঠক রেজাউল কবির জুয়েল, সোহেল রানা ও মোঃ জুলহাস।