• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ৫০০ ইমামদের নগদ টাকা করে দিলেন এমপি মো.শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ৫০০ ইমামদের নগদ টাকা করে দিলেন এমপি মো.শাহে আলম

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পাঁচ শতাধিক জামে মসজিদের ইমামদের নগদ ১০০০ টাকা করে প্রদান করেছেন বরিশাল-২ আসনের এমপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম।
তিনি গত দু’দিনে (রবিবার ও সোমবার) বানারীপাড়া পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নের পাঁচ শতাধিক জামে মসজিদের ইমামদের এ ঈদ উপহার প্রদান করেন।
বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম এর উদ্যোগে প্রধানমন্ত্রীর উক্ত ঈদ উপহার প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন, রিপোর্ট ৭১’র নির্বাহী সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আশরাফি, সলিয়াবাকপুর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দিতায় নব নির্বাচিত চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান মাস্টার প্রমূখ।