• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা চরফ্যাশনের দুই ভাইয়ের হত্যাকারী খুনি শরীফ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২১, ১৩:২৮ অপরাহ্ণ
ভোলা চরফ্যাশনের দুই ভাইয়ের হত্যাকারী খুনি শরীফ আটক

ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা :-

ভোলার চরফ্যাশনে মাথা বিচ্ছিন্ন করে দুই ভাইকে পুড়িয়ে নির্মমভাবে হত্যার ভাড়াটিয়া কিলার শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী শরীফ ঐ উপজেলার দক্ষিন আইচা এলাকার ড্রাইভার শাহে আলমের ছেলে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান আসামী শরীফকে গোপণ তথ্যের ভিওিতে সোমবার বিকালে চট্টগ্রামের কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে পুলিশ। এর আগে দুই ভাইর হত্যাকাণ্ডের ঘাতক বিল্লাল হোসেন, তার ভাই কাসেম ও ভগ্নিপতি আবু মাঝিকে গ্রেফতার করা হয়।

গত ৭ এপিল চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬৫ শতাংশ জমি ২৫ লাখ টাকায় কিনে ঘাতকরা। পরে ওই টাকা না দেয়ার জন্য দুলাল শীল ও তপন শীল নামের দুই ভাইকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে। আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘাতকদের বাড়ির পাশের এক বাগানে ওই দুই ভাইয়ের দেহ প্রথমে পুড়িয়ে চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়। পরবর্তীতে মাথা দুটিকে এলাকার মহিউদ্দিনের সেফটিক টেংকিতে ফেলে দেয়।

ঘটনার ১৪ দিন পর পুলিশ ঘাতক বিল্লাল, কাশেম ও আবু মাঝির স্বীকাররোক্তিতে মাথা দুটি উদ্ধার করে। ডিএনএ টেস্টে দুই ভাইয়ের পরিচয় শনাক্ত হয়।

আজ দুপুরে ভাড়াটে কিলার শরীফুলকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। শরীফের পুরো বক্তব্য রেকর্ড করে আদালত তোলা হয়। আদালতে দুই ভাই হত্যার বিবরণ তুলে ধরে শরীফ।

স্বীকারকৃত জবানবন্দিতে তিনি আরো বলেন ২ লক্ষ ৫০ হাজার টাকা চুক্তিতে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিল্লাল গংদের কথামতো চরফ্যাশন পৌর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অমিত সরকার তপন ও দুলাল সরকারকে হত্যা করে। গ্রেফতারকৃত শরীফুল হত্যার দ্বায় স্বীকার করেছে বলে জানান পুলিশ।