• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী উপহার পেল যৌন পল্লীর শিশুসহ দুই‘শ পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২১, ১৩:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী উপহার পেল যৌন পল্লীর শিশুসহ দুই‘শ পরিবার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার শক্তি নারী সংগঠনের অন্তত দুই‘শ অসহায় যৌন কর্মীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এ উপহার প্রদান করেন। এসময় ওই পল্লীর অন্তত ৫০ জন শিশুকে ঈদ পোশাক দেয়া হয়। উপহার হিসেবে প্রতি বস্তায় রয়েছে চাল,ডাল,চিনি,তেল ছোলা,মুড়ি,সাবান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ন কবির,সিভিল র্সাজন ডাক্তার মোঃ জাহাংগীর আলম,পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ,প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী। আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ইশিতা দে,লাইট হাউজ‘র মেডিকেল প্রতিনিধি দোলন বারিকদার এবং শক্তি নারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম ও সাধারন সম্পাদক তানিয়া আক্তার।

এসময় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন-করোনার চলমান প্রেক্ষাপটে সকল শ্রেণীন মানুষ বেকারত্ব জীবন-যাপন করছে। সরকার এই অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেয়া হলো। এসময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার মরামর্শ দেন তিনি।