• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আম পাড়তে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে আম পাড়তে গিয়ে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ বাড়ির পাশে বাগানে আম পাড়তে গিয়ে গাছ থেকে নিচে খাদে পরে মিম আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মে) সকালে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিম ওই গ্রামের আব্দুল জব্বার খলিফার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মিম ঘটনার দিন সকাল ১১ টায় দিকে বাড়ির পাশে বাগানে আম পারার জন্য গাছে উঠলে ডাল ভেঙ্গে পা ফসকে নিচে খাদে পড়ে গুরুতর আহত হয়। এসময় বাড়ির লোকজন তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।