• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুঃস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুঃস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

গৌরনদী প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার দেড় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সিঙ্গাপুর প্রবাসী টরকী শহর গ্রুপের উদ্যোগে টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও ঈদ উপহার বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন এইচএম নবিন, তালুকদার মোহাম্মদ সোহাগ, এইচএম রুমন প্রমুখ।