• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া ইউএনও’র সামনে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করলো সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২১, ১৮:০৩ অপরাহ্ণ
বানারীপাড়া ইউএনও’র সামনে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করলো সন্ত্রাসীরা

বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশাল বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান মৃধার দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালীন সময় তার গুণ্ডাবাহিনীর শতাধিক লোক নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু তদন্ত যেন না হয় সেই পাঁয়তারা চালায় । এদের মধ্যে অন্যতম ছিল ডাকাত সর্দার আলম বেপারী, বিএনপি’র সন্ত্রাসী দুলাল বালী, সাহীন মৃধা, কামাল হাওলাদার, জয়ন্ত হালদার, মনিৱ মৃধা , আলমগীর ঘরামী, জাকির মৃধা, নজরুল মৃধা, খলিল বেপারী , হাসান হাওলাদার সহ এছাড়াও আরো অনেকে। তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদের সময় আলম বেপারীকে উপজেলা নির্বাহী অফিসার (রিপন কুমার শাহা) বারণ করা সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার ভাই করিম মৃধা কে মারধোর করে। স্থানীয় লোকজন তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার পরেও সে বারবার আক্রমণ করার চেষ্টা করে । তদন্ত শেষে উপজেলা নির্বাহী অফিসার যাওয়ার সাথে সাথে মান্নান চেয়ারম্যান এর গুন্ডাবাহিনী আবার আক্রমণ করার পর হাতা হাতি হয় । স্থানীয় লোকজন তাদেরকে ফিরিয়ে দেয় । তখন মন্নান চেয়ারম্যানের গুন্ডাবাহিনী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা কে হত্যার হুমকি দেয় এবং তখন তারা আরো বলে যে আগের নির্বাচনে তোকে রক্ত বের করে ছাড়ছি এবার তোকে শেষ করে দিব যদি নির্বাচনে অংশগ্রহণ করো।