• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২১, ০৬:৪৪ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ বেহুন্দী জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

জব্দকৃত জলের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এসময় থানা পুলিশের সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা চত্বরে বসে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
.