• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে বোরোধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ
নলছিটিতে বোরোধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নলছিটি প্রতিনিধি

নলছিটিতে প্রতি বছরের মতো এবারেও নলছিটিতে বোরোধান ২০২১ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ ৬ মে বৃহস্পতিবার সকালে স্থানীয় খাদ্যগুদামে এ কার্যক্রমের শুরু করা হয়। বোরোধান ক্রয় কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে ধান ক্রয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোহম্মদ নাজমুল হোসেন,ও সি এল এস ডি জব্বার আহমেদ প্রমুখ। জানা গেছে এবারের বোরো মৌসুমে মোট ৫৪৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। কার্ডধারী সকল কৃষক এই দামে তাদের বোরোধান বিক্রয় করতে পারবে।