• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২১, ১১:১৪ পূর্বাহ্ণ
ভোলায় বজ্রপাতে যুবকের মৃত্যু

মো:- ইসমাইল

ভোলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে মো. রিপন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুর সোয়া ১টায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সি বাড়ি সামনে এ ঘটনা ঘটে।নিহত রিপন একই এলাকার মো. দুলালের ছেলে। প্রত‌্যক্ষদর্শী মো. বাবুল জানান, বৃষ্টি শুরু হলে রিপন মাঠ থেকে তার গরু নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় বজ্রপাত তার শরীরে লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, নিহতের পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।