• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২১, ১৪:৪৫ অপরাহ্ণ
কুয়াকাটায় খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া

কুয়াকাটা প্রতিনিধিঃ- কুয়াকাটায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করেছে কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দল। শুক্রবার জুমার নামাজ শেষে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল নেতা আলী হায়দার শেষ, রেদওয়ানুল ইসলাম রাসেল, মনির পাহলান, কালাম মল্লিক, ফজল্লু হক খান, আউয়াল, মেহেদি হাসান সোহাগ, জয়নাল আবেদিন, সোহাগ ফকির, সাইফুল, যুব দল নেতা নুর আলম শেখ, ছাত্রদল নেতা রিয়াজ ঘরামী প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বায়তুল আরজ জামে মসজিদের খতিম মাও: মোঃ মাঈনুল ইসলাম মান্নান।এ সময় করোনা মহামারী থেকে মুসলিম জাতিকে হেফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।