• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে যুব রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবকদের মাঝে রিয়াজ হোসেন ফাউন্ডেশনের টিশার্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২১, ০৪:০৩ পূর্বাহ্ণ
বেতাগীতে যুব রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবকদের মাঝে রিয়াজ হোসেন ফাউন্ডেশনের টিশার্ট বিতরণ

বেতাগী প্রতিনিধিঃ
বরগুনা বেতাগীতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যদের মাঝে রিয়াজ হোসেন ফাউন্ডেশনের অর্থায়নে টিশার্ট বিতরন করা হয়।
বৃহম্পতিবার (৬ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো; আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম ও সাংবাদিক এমডি রিয়াজ হোসেন। সভা পরিচালনা করেন বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান অলি আহমেদ। এমডি রিয়াজ হোসেন সমাজের বিত্তবানদের সমাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান।