• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

গৌরনদী প্রতিনিধি ॥ পার্বত্য শান্তি চূক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থদের মাঝে উপহার বিতরণ করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নান্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবা উদ্দিন আকন প্রমুখ।