• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে মাস্ক না পরায় ৮ জনকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২১, ০৯:১২ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে মাস্ক না পরায় ৮ জনকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালীর মির্জাগঞ্জে মাস্ক না পরার অপরাধে ৫ জন বিক্রেতা ও ৩ জন ক্রেতাকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৮ মে) দুপুর ১২ টায় উপজেলা সদরস্থ সুবিদখালী বাজার মার্কেটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় থানা পুলিশের সদস্যরা তাঁর সাথে উপস্থিত ছিল।

পরে তিনি মার্কেটে আগত ক্রেতা-বিক্রেতাসহ সর্বসাধারণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন।