• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২১, ০২:২৭ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে গতকাল শুক্রবার (৭ মে) রাত ৮ টার দিকে গাবুয়া বাজারের দক্ষিণ পাশের্ব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত রফিকুল ইসলাম পাবনা জেলার আমিনপুর উপজেলার রামুন্দিয়া গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে।

সে ৪ বছর যাবৎ মির্জাগঞ্জের সুবিদখালী বাজারের ঋষিবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ও চান্দখালী একটি স্বর্ণের দোকানে কাজ করতেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সে চান্দখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে সুবিদখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গাবুয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলটি ব্রেকজনিত জটিলতায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পরে যায় ও সে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শাহ্-আলম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
.