• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মীর আমজাদকে ওয়ার্কার্স পার্টির আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ণ
মীর আমজাদকে ওয়ার্কার্স পার্টির আর্থিক অনুদান প্রদান

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরের মাইক ব্যবসায়ী কমার্শিয়াল মাইকের স্বত্বাধিকারী অসুস্থ মীর আমজাদ হোসেনকে আজ শনিবার (০৮/০৫/২১) সকাল ১১ টায় তার কাউনিয়াস্থ বাসভবনে সাক্ষাৎ করে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ আর্থিক অনুদান পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, জেলা নেতা কমরেড জাকির হোসেন,কাজী এনায়েত হোসেন শিবলু,সাবেক ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল।

উল্লেখ্য, প্রগতিশীলদের আপনজন মীর আমজাদ হোসেন দীর্ঘদিন প্যারালাইসিস জনিত কারণে অসুস্থ থাকায় তার কমার্শিয়াল মাইক সার্ভিসের ব্যবসা বন্ধ হয়ে যায়, যার কারণে তিনি আর্থিক সংকটে ভুগছেন।