• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাজিরায় ফরাজী পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২১, ১৭:১১ অপরাহ্ণ
জাজিরায় ফরাজী পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ

ডেস্ক রিপোর্টঃ
শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায় অসহায়,হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী),নগদ অর্থ বিতরণ করেছে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি,নেক মানি এক্সচেঞ্জ,ফরাজী হাসপাতাল,ফরাজী রিয়েল এস্টেট কোঃ,নেক ট্রাভেলস,পাস্তা ক্লাব,শর্মা কিং, ফরাজী ডেন্টাল হাসপাতাল, হিমালয় প্রপার্টি।ফরাজী বাড়ীর মাদ্রাসা মাঠে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান, ইতালি আওয়ামী লীগের সভাপতি জনাব হাজী মোঃ ইদ্রিস ফরাজী,ফরাজী হাসপাতালের চেয়ারম্যান জনাব ডাঃ আনোয়ার ফরাজী ইমন,পাস্তা ক্লাব ও শর্মা কিং এর চেয়ারম্যান মনির এইচ ফরাজী,হিমালয় প্রপার্টিস এর পরিচালক,সেনেরচর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল ওহাব ফকির।এ দিকে ফেরী বন্ধ থাকায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেনি ফরাজী রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান জনাব হাজী মোঃ জাহাঙ্গীর ফরাজী।দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আয়োজকবৃন্দ বলেন সবাই ঈদ করতে পারে সেজন্যই ঈদ উপহার প্রদান।প্রতি বছরের ন্যায় এবারও চেস্টা করেছি অসহায় মানুষের পাশে দাড়াতে।