• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তরমুজ ক্রেতাদের স্বস্তি দিতে ব্যবসায়ীর মহতি উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ণ
তরমুজ ক্রেতাদের স্বস্তি দিতে ব্যবসায়ীর মহতি উদ্যোগ

গৌরনদী প্রতিনিধি ॥ গরমের স্বস্তিদায়ক ফল তরমুজের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় তরমুজ যখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ঠিক তখনই খুচরা বাজারের চেয়ে কম মূল্যে তরমুজ বিক্রি করে তরমুজ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের এক তরমুজ ব্যবসায়ী।
ব্যবসায়ী কামরুল হাসান মাসুম জানান, রমজানের মধ্যে একটি চক্র বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে তরমুজের মূল্যে বৃদ্ধি করে তরমুজ ক্রেতাদের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিলো। তাই তরমুজ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়ে দিতে তিনি (মাসুম) মাহিলাড়া বাজারে নিজেই একটি তরমুজের আড়ৎ দিয়েছেন। যাতে কম মূল্যে ক্রেতারা তরমুজ ক্রয় করতে পারেন। খুচরা বাজারের চেয়ে প্রতিপিচ তরমুজের মূল্যে কম হওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পরেছে বলেও তিনি উল্লেখ করেন।