• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দৃষ্টি প্রতিবন্ধী ৩০ শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ণ
বরিশালে দৃষ্টি প্রতিবন্ধী ৩০ শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সরকারি শিশু পরিবারসহ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বরিশালের অন্যতম সমন্বতি সমাজ উন্নয়ন সংস্থা ( আ সি ডি এ) এর প্রতিষ্ঠাতা আনোয়ার জাহিদ এবং নির্বহী পরিচালক সালমা খান এর ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শ্যমল কৃষ্ণ সেনসহ আইসিডিএর বিভিন্ন পর্যা য়ের প্রতিনিধিরা।