• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীর ইমাম ও হাফেজদের মধ্যে ঈদ উপহার বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ
আমতলীর ইমাম ও হাফেজদের মধ্যে ঈদ উপহার বিতরন

dav

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধার ব্যাক্তিগত তহবিল থেকে রবিবার দুপুরে খুড়িয়ার খেয়াঘাট জামে মসজিদে বসে ইউনিয়নের ১০২ জন ইমাম ও ৩০ জন হাফেজদের মধ্যে ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩২ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরন করা হয়।
উপহারের টাকা ইমাম ও হাফেজদের মাঝে বিতরন করেন আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। টাকা বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, খুরিয়ার খেয়াঘাট জামে মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব রাশেদুল হাসান, গাজীপুর মাদ্রাসার প্রভাষক মাওলানা কামরুজ্জামান প্রমুখ। মোতাহার উদ্দিন মৃধা বলেন, পবিত্র ঈদ এবং এই করোনা কালীন সময় ইমাম এবং হাফেজদের মুখে হাসি ফোটানোর জন্য আমার ব্যাক্তিগত তহবিল থেকে এই উপহারের টাকা দেওয়া হলো। তিনি আরো বলেন, আমি যতদিন বাঁচবো আলেম ওলামাদের এভাবে সাহায্য সহযোগীতা দিয়ে যাবো।