• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীর ২ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ
আমতলীর ২ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন

dav

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী সদর ও গুলিশাখালী ইউনিয়নে রবিবার ১০ হাজার ৬শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের ৪৫০ টাকা করে মোট ৪৭ লক্ষ ৭০ হাজার টাকা বিতরন করা হয়।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হল রুমে ৫হাজার ৫শ’ হত দরিদ্র পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা করে মোট ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন করা হয়। হতদরিদ্রের মাঝে টাকা বিতরন করেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল, ইউপি সদস্য মোঃ মিলন মৃধা।
অপরদিকে গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ৫ হাজার ১শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ২২ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরন করেন গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ট্যাগ অফিসর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য গোলাম সরোয়ার ছত্তার ও ইউসুব মৃধা।