• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দাউদকান্দিতে টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ণ
দাউদকান্দিতে টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার।

দাউদকান্দিতে টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার।
সোমবার দুপুরে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের অায়োজনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টে মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাঃ পারুল অাক্তার, গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, অর্থ সম্পাদক সাইদুল হাসান, কুমিল্লা সদর দক্ষিন শাখার সভাপতি যোবায়ের ইসলাম, দাউদকান্দি শাখার সভাপতি প্রান্ত সাহা, সাধারণ সম্পাদক শাওন মোহাম্মদ সোহাগ, সদস্য- সজিব, অাল অামিন, জিয়া উদ্দিন, যোবায়ের, রিশাদ, শাহাদাত, নাঈম, মিরাজ, নিলয় প্রমুখ।
সংগঠনের সদস্যরা তাদের জমানো টাকা দিয়ে সুবিধাবঞ্চিত এসব শিশুদের ঈদ উপহার কিনে দেন। শিশুরা ঈদ উপহার পেয়ে খুবই অানন্দিত।