• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ছাত্রলীগের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২১, ১৪:১১ অপরাহ্ণ
মির্জাগঞ্জে ছাত্রলীগের ইফতার বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও মির্জাগঞ্জ উপজেলা শাখার নির্দেশক্রমে মির্জাগঞ্জে এতিম, অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (১১ মে) বিকালে উপজেলার মির্জাগঞ্জ বাজারে ১ শত ৩০ জন অসহায়-দুস্থ ও খেটে খাওয়া মানুষের হাতে ইফতারি তুলে দেন এবং মির্জাগঞ্জ মাজারের এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ৯০ জন এতিম ছাত্রদের নিয়ে একসাথে ইফতার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আবুল বাশার নাসির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মৃধা, মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হাওলাদার, , ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রব মৃধা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর আকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান বাহাদুর, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম নেছার, সহ সভাপতি আবু তালেব খান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ ও আলামিন মিরা, সাংগঠনিক সম্পাদক মিরাজ, সানাউল, ফেরদৌস সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।