• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ণ
গৌরনদীর সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী পালন

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার পিতা মোঃ জয়নাল আবেদীন মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও ইফতারের আয়োজন করা হয়েছে। গতকাল দিনভর মরহুমের নিজবাড়ী কটকস্থল হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে কোরানখানি, মরহুমের কবর জিয়ারত, দোয়া-মোনাজাত করা হয়।