• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আয়কর আইনজীবি আহসান হাবিব’র মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২১, ১৪:১৪ অপরাহ্ণ
আয়কর আইনজীবি আহসান হাবিব’র মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

আয়কর আইনজীবি এড. মোঃ আহসান হাবিব আজ (১১ মে ২০২১) শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, জেলা নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ,সাবেক ছাত্র নেতা শামিল শাহ রোখ তমাল এবং বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল নগর সভাপতি ইমরান নূর সাধারন সম্পাদক পাপিয়া আফরোজ গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এড. আহসান হাবিব ছাত্রাবস্থায় বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন।