• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব ইলিশাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আনোয়ার হোসেন (ছোটন)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ণ
পূর্ব ইলিশাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আনোয়ার হোসেন (ছোটন)

মো:- ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা :-

ঈদুল ফিতর উপলক্ষে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভোলা সদর আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক মো: আনোয়ার হোসেন (ছোটন)

আনোয়ার হোসেন (ছোটন) পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পূব ইলিশাবাসীকে বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন।

রমযানের দাবি হলো কুরআনের আলোকে একটি তাকওয়া ভিত্তিক ইসলামী নিয়মনীতি মেনে চলা।
মাহে রমজানের সিয়াম সাধনা ও ঈদুল ফিতর আমাদেরকে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ বা করোনার ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। এমতাবস্থায় আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পূর্ব ইলিশাবাসীসহ সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর। ভয়াবহ এই দুর্যোগে বাংলাদেশের পরিস্থিতি প্রতিনিয়ত আরও অবনতির দিকে যাচ্ছে। লকডাউনের কারণে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ অবরুদ্ধ ও কর্মহীন হওয়ায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর ব্যবস্থাপনা, পর্যাপ্ত চিকিৎসার ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিয়ে জনগণের পাশে থাকছেন।

লকডাউন এর কারণে যারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি তাদের কেও তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।