• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ইফতার পার্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২১, ১৬:৫১ অপরাহ্ণ
দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ইফতার পার্টি

দুমকি প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় বুধবার নিউ স্টার চাইনিজ এন্ড ফাস্টফুড রেষ্টুরেন্টে দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সহ সভাপতি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, বলেন এ সংগঠন প্রতিবছর শেষ রমজানে দুমকিতে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে আজ তার সূচনা মাত্র। তিনি বেকার ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেন এ সংগঠন কর্ম সংস্থানের ব্যবস্থা করতে আপনাদের পাশে অভিভাবকের ভুমিকা পালন করবে। আগামী ঈদের আগেই দুমকিতে অফিস ভাড়া নেওয়া হবে। তিনি উপস্থিত সকল ইঞ্জিনিয়ারদের সহযোগিতা কামনা করেন। সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মোঃ সহিদুল ইসলাম খোকন সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা ও মানব সম্পাদ উন্নয়ন বিষয় সম্পাদক ইন্জিনিয়ার মোঃজহিরুল ইসলাম, কর্ম সংস্হান বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম সোহেন,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইন্জিনিয়ার টি এম দুলাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মোঃ সুজন খাঁন,নির্বাহী সদস্য ইন্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম, ইন্জিনিয়ার সাকিবুল ইসলাম (ফারুক), ও ইন্জিনিয়ার সৈয়দ আতিকুল ইসলাম প্রমুখ।