• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অসহায় পরিবারের পাশে ব্যবসায়ী-যুবদল নেতা রাশেদ খান রিয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২১, ১৩:০৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে অসহায় পরিবারের পাশে ব্যবসায়ী-যুবদল নেতা রাশেদ খান রিয়াজ

নিজস্ব প্রতিবেদক:
অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি-লুঙ্গী ও নগদ অর্থ) বিতরন করলেন তরুণ উদীয়মান ব্যবসায়ী, সমাজ সেবক ,বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী নেতা ও বরিশাল জেলা যুবদলের সদস্য মোঃ রাশেদ খান রিয়াজ।
আজ বুধবার উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের তার নিজ গ্রামে তার পক্ষে তার বাবা , চাচা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই ঈদ উপহার বিতরন করেন। তিনি এর আগেও লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী রিতরন , শীতে কম্বল বিতরন, ঈদুল ফিতরে ঈদ বস্ত্র রিতরন সহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে থেকে সমাজের সেবা করে যাচ্ছেন।

দেশের এই ক্রান্তিলগ্নে তার দেয়া ঈদের উপহারে সন্তুষ্ট এলাকাবাসী।