স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় ছাত্রদলের করা অবস্থায় মারা যাওয়া ও
অসুস্থ্য ছাত্রদল নেতাদের পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে
দাড়িয়েছেন উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন একটি
স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার দিনভর সংগঠনের দায়িত্বে
থাকা কর্মীরা উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় অর্ধ
শতাধিক মারা যাওয়া ও অসুস্থ্য ছাত্রদল নেতাদের পরিবারের
হাতে ঈদ উপহার পৌঁছে দেন। ঈদ উপহার সামগ্রী
হিসেবে সেমাই, নুডুলস,চিনি ও দুধসহ বিভিন্ন খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের আবুল বশার জানান,
ছাত্রদল করে মারা গেছেন ও অসুস্থ্য ছাত্রনেতাদের পাশে
থাকাকে আমরা দায়িত্ব মনে করি। সংকটে থাকা
ছাত্রনেতাদের পরিবারের পাশে যদি আমরা না থাকি তাহলে
আগামী প্রজন্ম কখনই ছাত্রদল করতে আকৃষ্ট হবে না।
আমরা শুধু ছাত্রদল নয়। অসহায় মানুষের পাশে থাকারও চেষ্টা
করছি।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আবু
তালহা তুহিন,আবুল বশার,আব্দুর
রহিম,নোবেল,সজিব,করিম ও স্বেচ্ছাসেবক দল নেতা
আনোয়ার হোসেন বাবু প্রমুখ।