• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে ঘরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন সাংসদ পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২১, ১৪:৩২ অপরাহ্ণ
ঘরে ঘরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন সাংসদ পংকজ নাথ

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আজ বুধবার মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগর অর্থ পৌঁছে দিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলা-মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে ২০ হাজার পরিবারের কাছে পৌঁছে দিলেন নগদ অর্থ। ঈদের উপহার হিসেবে নগদ টাকা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় প্রত্যন্ত অঞ্চলের মেহনতি মানুষ। এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার অনাহারে থাকবেনা একটিও পরিবার। জনগণের কল্যাণের জন্যই শেখ হাসিনার রাজনীতি। এসময় সাংসদ পংকজ নাথ সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানান। এসময় মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।