গৌরনদী প্রতিনিধি \ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সভাপতিত্বে ঈদ সামগ্রি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মামুন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল করাতী, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল প্রমুখ।