মোঃ মেহেদী হাসান,বরগুনা :
মুজিব শতবর্ষ উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ভূমিহীন-গৃহহীন ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত যাদের জমি আছে ঘর নেই এমন ৩৯ টি পরিবার পাচ্ছে শেখ হাসিনার উপহার নতুন স্বপ্নের ঠিকানা দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ। কিন্তু কিছু কুচক্রী মহল সংবাদ কর্মীদের কাছে মিথ্যা বক্তব্য দিয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে সেই ইউপি সদস্য জহিরুল হক নান্টুর কাছে জান মিথ্যা সাক্ষাৎকার দেয়া পুরুষ এবং মহিলা।
তারা বলেন,স্থানীয় প্রভাবশালী ব্যক্তির কথামতো বক্তব্য দিয়েছে । পরে বুঝতে পারি আমরা অসত্য বক্তব্য’ দিচ্ছি। তখন সংবাদকর্মী ভাইদের অনুরোধ করছিলাম, বক্তব্য ডিলিট করে দিতে। সংবাদকর্মী ভাইরা বলছিল ডিলিট করবে,কিন্তু করেনি। স্থানীয় ইউপি সদস্য নান্টু ভাই অনেক ভালো মানুষ। সে কোন ঘর দেয়ার কথা বলে টাকা পয়সা নেননি।
এই প্রভাবশালী ব্যক্তি কে? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, আমাদের বক্তব্যে ভুল হলে সেটা ডিলিট করতে বাধা দেয় তারা । এবং তারা আমাদের প্রাণনাশের হুমকি দেন। এমত অবস্থায় আমরা কি করতে পারি। বর্তমান ইউপি সদস্যের কাছে চলে যাই।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক নান্টু বলেন, কিছুদিন আগে একটা গণমাধ্যমে আমাকে নিয়ে সংবাদ প্রচারিত হয়। যেটাই দেখলাম, আমাকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সেই সাক্ষাৎকার যারা দিয়েছে তারা আমার কাছে আসেন। জিজ্ঞেস করলে তারা বলেন, তারা শিখানো কথা বলেছে। এবং তাদের বলা হয়েছে বক্তব্য দিলে ঘর পাবে। কিন্তু তারা বুঝতে পারে নি তাদের কথা এ ভাবে রেকর্ড করে সংবাদ প্রচারিত হবে।
শুধু তাই নয়, এর ভিতর মোস্তফা নামের এক ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায়। সে আদৌ ওই এলাকার নয় । তার বাড়ি পটুয়াখালী জেলায়।
মিথ্যা বক্তব্য দেয়ার পর তারা আমাদের কাছে আসেন এবং তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন।
ইউপি সদস্য আরো বলেন, নির্বাচনী বিষয় নিয়ে সমাজের কাছে আমার মান ক্ষুন্ন করেছেন ওই কুচক্রী মহল। আমার পিছনে অনেক আগ থেকেই ক্ষতি করার চেষ্টা করছে স্ত্রী হত্যার দায়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। জেল থেকে বেরিয়ে আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। আমি দেইনি। আমি দিতে অস্বীকৃতি করলে বিভিন্ন সময় আমার ক্ষতি করার চেষ্টা করছে। সমাজের সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। সেজন্য আমি তিনবারের সফল ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যারা আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করছেন তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানায়।
এ বিষয়ে গৃহহীনরা বলেন, আমাদের ঘর অনেক মজবুত হয়েছে বর্তমান ইউপি সদস্য আমাদের থেকে কোন টাকা পয়সা নেই সবসময় আমাদের পাশে থেকেছেন আমরা তার প্রতি চির কৃতজ্ঞ।