• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ও মাহিলাড়া ইউনিয়নের ৩১৫জন জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে নলচিড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা আবুল বাসার। শেষে দুইশ’ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। একইদিন মাহিলাড়া ইউনিয়নের ১১৫ জন জেলেদের মাঝে চাল বিতরণ করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।