• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে দুস্থদের মাঝে এইবিইউ’র আর্থিক সহায়তা প্রদান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২১, ১৭:৫৫ অপরাহ্ণ
বেতাগীতে দুস্থদের মাঝে এইবিইউ’র আর্থিক সহায়তা প্রদান।

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: করোনার প্রাদূর্ভাব ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এইবিইউ( এ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বেতাগী উপজেলা) নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির উপদেষ্টা মন্ডলী ও সদস্যদের একনিষ্ঠ প্রচেষ্টায় অরাজনৈতিক ভাবে উপজেলার সাতটি ইউনিয়নের দুস্থ ৩০টি পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা করা হয়।
জানা যায়, ‘মেধার বিকাশ করি,আলোকিত সসমাজ গড়ি’,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালে এক ঝাঁক তরুন মেধাবী ইঞ্জিনিয়ারদের নিয়ে সংগঠনটি উন্মোচিত হয়। এ সময়ে রূপপুর পারমানবিক কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ড. জামান সোহেলকে প্রধান উপদেষ্টা ও
বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রকৌ. নাহিদ মাহমুদ হোসেন লিটুকে উপদেষ্টা করে শতাধিক সদস্যকে নিয়ে এ সংগঠনটির সূত্রপাত ঘটে। সেই থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম ,অসহায় দুস্থদের মাঝে সহায়তা প্রদান, প্রাকৃতিক ও রাষ্ট্রীয় বিপর্যয়ে সচেতনতা মূলক কার্যক্রমে অংশগ্রহন করে আসছে।
সংগঠনটির সভাপতি সৈয়দ-নূর-ই আলম শোভন ও সম্পাদক আদিল সাদ বলেন, অরাজনৈতিকভাবে সামাজিক সকল কাজে এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। যে সকল ব্যাক্তিরা আমাদের সংগঠনের নামে আর্থিক সহায়তা করেছেন তাদের প্রত্যেকের প্রতি সংগঠনটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।এভাবে বিভিন্ন সময়ে দূস্থ সহ সকল সাধারন মানুষকে নানাভাবে সহযোগীতা করবে আমাদের এই সংগঠন এ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বেতাগী উপজেলা।