সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। স্বল্প পরিসরে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য পংকজ নাথ বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি। ধর্ম যার যার উৎসবের আমেজ সবার। এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।